Saturday 14 November 2026,

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ

প্রকাশিত : 04:40 PM, 12 May 2023 Friday 178 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের গ্রেফতারকে বেইনি ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির ক্ষমতাসীন জোটভুক্ত দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে পিটিআইতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ।

বৃহস্পতিবার আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত।

একই সঙ্গে তাকে আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

এ রায় মেনে নিতে পারছে না ক্ষমতাসীন জোট। জোটের অন্যতম নেত্রী মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সমালোচনা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘জাতীয় কোষাগার থেকে ছয় হাজার কোটি রুপি লুণ্ঠনকারী অপরাধীর সঙ্গে আজ সাক্ষাৎ করে প্রধান বিচারপতি খুব খুশি হয়েছেন। এ অপরাধীকে মুক্তি দিতে পেরে তিনি আরও বেশি খুশি হয়েছেন।’

ইমরানকে গ্রেফতারের পর দেশজুড়ে বিক্ষোভ চলাকালে অন্তত ৯ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা করেছেন। এসব হামলার জন্যও প্রধান বিচারপতিকে দায়ী করেছেন মরিয়ম।

বলেন, ‘(প্রধান বিচারপতি) বিক্ষোভে ঢাল হিসেবে কাজ করছেন এবং দেশের উত্তপ্ত পরিস্থিতিকে উসকে দিচ্ছেন। আপনার প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত এবং আপনার শাশুড়ির মতো করে পিটিআইতে যোগ দেওয়া উচিত।’

তথ্যসূত্র: জিওনিউজ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT