Wednesday 18 November 2026,

বাখমুতে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত : যুক্তরাষ্ট্র

প্রকাশিত : 07:29 AM, 2 May 2023 Tuesday 238 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গত পাঁচ মাসে ইউক্রেনের বাখমুত শহরে ২০ হাজারের বেশি রুশ সেনা মারা গেছে বলে বিশ্বাস করে হোয়াইট হাউস। আরও ৮০ হাজার আহত হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির নতুন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বিবিসি।

যুক্তরাষ্ট্র বলছে, মৃতদের অর্ধেকই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সেনা।

রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মস্কো গত বছর থেকে বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

এই ছোট শহরে মাত্র কয়েক হাজার বেসামরিক লোক থাকে। তবে এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রতীকী অর্থে উভয় পক্ষের জন্য বিশাল গুরুত্ব বহন করে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সৈন্যের রিজার্ভ কমাতে তারা যতটা পারছে তাদের হত্যা করেছে যুদ্ধের মাধ্যমে। শহরের একটি ছোট অংশের নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেন।

কিরবি বলেন, বাখমুতের মধ্য দিয়ে ডনবাসে আক্রমণে ব্যর্থ হয়েছে রাশিয়া। রাশিয়া উল্লেখযোগ্য অঞ্চল দখল করতে পারেনি।

তিনি আরও বলেন, আমাদের অনুমান রাশিয়ার এক লাখের বেশি সৈন্য হতাহত হয়েছে। যার মধ্যে ২০ হাজারের বেশি মারা গেছে।

তিনি ইউক্রেনের সৈন্যদের হতাহতের সংখ্যা বলতে পারেনি, কারণ তারা হামলার শিকার।

স্বাধীনভাবে প্রদত্ত পরিসংখ্যান যাচাই করতে পারেনি বিবিসি। মস্কো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT