Thursday 27 August 2026,

এরদোগানের অসুস্থতা নিয়ে নতুন গুঞ্জন, অস্বীকার করল তুরস্ক

প্রকাশিত : 06:31 PM, 27 April 2023 Thursday 203 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একটি টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সব আয়োজন করা ছিল। কিন্তু সাক্ষাৎকার দিতে বসেও সেটি বাতিল করে চলে আসেন তুর্কি নেতা। শরীর ভালো নয়; এ কথা বলে সাক্ষাৎকার স্থলত্যাগ করেন এরদোগান।

এ ঘটনায় এরদোগানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। বলা হচ্ছে— তুর্কি প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ।

তবে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত আকতাই এ গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্টের স্বাস্থ্যের অবস্থা ভালো। তার সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ আছে। এরদোগান তার দায়িত্ব পালন করে যাবেন। খবর ডেইলি সাবাহর।

এরদোগান হার্টঅ্যাটাক করেছেন বলেও কোনো কোনো মিডিয়া সংবাদ ছড়িয়ে দিয়েছে। তবে প্রেসিডেন্টের কমিউনিকেশন ডিরেক্টর এ দাবিকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এরদোগান বিশ্রামে আছেন, হাসপাতালে নেওয়ার মতো অবস্থা তার হয়ে ওঠেনি।

এদিকে ক্ষমতাসীন দল একে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, আজ প্রেসিডেন্ট নিউক্লিয়ার প্লান্টের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন।

আগামী ১৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের প্রচারে ব্যস্ততম সময় পার করছেন প্রার্থীরা। এতে অংশ নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে নির্বাচনি প্রচারে বেশি সময় দিতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এ প্রেসিডেন্ট।

মঙ্গলবার অসুস্থতার কারণে একটি টিভি সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ না করেই চলে যান এরদোগান। এর পর বুধবার তিনটি নির্বাচনি প্রচারের ক্যাম্পেইনে অংশগ্রহণ বাতিল করে দিতে বাধ্য হয়েছেন তুর্কি এ প্রেসিডেন্ট।

নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন ৬৯ বছর বয়সি এরদোগান।

মঙ্গলবার যে টিভি সাক্ষাৎকারে তিনি উপস্থিত হয়েছিলেন, সেটি নির্ধারিত সময়ের ৯০ মিনিট আগে শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় হঠাৎ করে বিজ্ঞাপনে চলে যায় টিভি চ্যানেলটি।

এর ১৫ মিনিট পর প্রেসিডেন্ট এরদোগান আবারও টিভির পর্দায় ফিরে আসেন এবং তিনি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, গতকাল এবং আজ অনেক কঠিন পরিশ্রম হয়েছে। এ কারণে পাকস্থলীর ফ্লুতে আক্রান্ত হয়েছি। আমি আপনার এবং দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি।

ওই সময় এরদোগানের চেহারা কিছুটা বিষন্ন ও মলিন দেখা যাচ্ছিল। তিনি দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার কিছুক্ষণ পরই সাক্ষাৎকার অনুষ্ঠানটি শেষ করে দেওয়া হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT