Monday 24 August 2026,

জনসংখ্যায় চলতি সপ্তাহেই চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ

প্রকাশিত : 04:52 PM, 25 April 2023 Tuesday 199 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতিসংঘ বলছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ ভারত চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে যাচ্ছে। যদিও গত সপ্তাহে জাতিসংঘের অন্য একটি সংস্থা বলেছিল, এ বছরের মাঝামাঝি নাগাদ জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত।

তবে নতুন প্রাক্কলন বলছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছবে। এর ফলে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা লাভ করবে ভারত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৭০ বছরের বেশি সময় ধরে এশিয়ার দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি থাকছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন আয়তনের দিক থেকে এশিয়ার বৃহত্তম। দেশটির আয়তন ৯৫ লাখ ৯৭ হাজার বর্গ কিলোমিটার। অপরদিকে ৩২ লাখ ৮৭ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে আকারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডিইএসএ) এক বিবৃতিতে বলেছে, শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারাতে যাচ্ছে চীন।

প্রসঙ্গত, জনসংখ্যার প্রাক্কলন এবং পূর্বাভাসের ক্ষেত্রে যেহেতু কিছু অনিশ্চয়তা থাকে, সেহেতু ভারতের জনসংখ্যা ঠিক কোন তারিখে চীনকে ছাড়িয়ে যাবে, তা একেবারে নিশ্চিত করে বলা কঠিন। বরং সেটা আনুমানিক এবং পরিবর্তন হতে পারে।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানিয়েছিল, ভারতের জনসংখ্যা ২০২৩ সালের মাঝামাঝি গিয়ে চীনের চেয়ে ২৯ লাখ বেশি হবে। অর্থাৎ দীর্ঘদিন পর জনসংখ্যায় চীনকে টপকে যাবে ভারত।

উল্লেখ্য, ১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর চীনের জন্মহার হ্রাস পাওয়ায় দেশটির জনসংখ্যা আগের চেয়ে কমে যায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT