Friday 20 November 2026,

মেক্সিকোর কারাগারে বন্দি সাবেক মিস ইংল্যান্ড, হতে পারে ২০ বছরের জেল!

প্রকাশিত : 06:10 AM, 23 April 2023 Sunday 194 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মাত্র ১৭ বছরে মিস ইংল্যান্ডের মুকুট জিতেছিলেন জেনিফার ইয়াংক। সেই তিনিই এবার ধরা পড়লেন মাদককাণ্ডে। বর্তমানে তিনি মেক্সিকো সিটির একটি কারাগারে বিচারের জন্য অপেক্ষা করছেন। দোষী সাব্যস্ত হলে মাদক চোরাচালানের দায়ে তার ২০ বছর জেল হতে পারে।

গত বছরের আগস্টে মেক্সিকোর কানকান বিমানবন্দরে ১৩ কেজি (কেটামিন) মাদকসহ তাকে গ্রেফতার করে পুলিশ। মাদক নিয়ে আমস্টারডম থেকে মেক্সিকো যাচ্ছিলেন তিনি। জব্দকৃত মাদকের দাম প্রায় আড়াই লাখ ইউরো।

শুক্রবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জার্মানির বার্লিনে জন্মগ্রহণ করা ৩৩ বছর বয়সি এই মডেল ইংল্যান্ডের ডার্বিশায়ারে বড় হয়েছেন। ২০০৭ সালে ১৭ বছরে মিস ইংল্যান্ড সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

ডেইলি মেইলের ওই প্রতিবেদনে বলা হয়, মাদকসহ গ্রেফতারের পর জেনিফার কানকুনের একটি জেলে কয়েক মাস কাটিয়েছেন। ফেব্রুয়ারিতে মেক্সিকো সিটির কাছে একটি কারাগারে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই জেলেই রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের জেল হতে পারে তার।

এদিকে সাবেক এই মিস ইংল্যান্ডের গ্রেফতারের বিষয়ে কিছুই জানতেন না তার মা অ্যাঞ্জেলা। কয়েক সপ্তাহ আগে তিনি পুরো ঘটনাটি জানতে পারেন।

এ বিষয়ে অ্যাঞ্জেলা জানান, তিনি এতদিন জানতেন তার মেয়ে মেক্সিকোতে ঘুরতে গেছে। কিন্তু কয়েকদিন আগেও যখন তার জন্মদিনে জেনিফার ফোন করেনি, তখনই খটকা লাগে তার। তারপরই জানতে পারেন পুরো ঘটনা।

তার কথায়, জন্মদিনে মেয়ে যেখানেই থাকুক, তাকে ফোন করে শুভেচ্ছা জানায়। তা না করায়, মেয়ের বন্ধুকে ফোন করেন তিনি। তখনই জানতে পারেন জেলে রয়েছে তার মেয়ে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT