Friday 20 November 2026,

চীনে ‘প্রেমে পড়ার জন্য’ কলেজ শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি

প্রকাশিত : 08:39 AM, 4 April 2023 Tuesday 206 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চীনের ৯টি কলেজের শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার জন্য’ চলতি মাসে এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। কলেজগুলো পরিচালনা করে ফ্যান মেই এডুকেশন গ্রুপ নামের একটি সংস্থা। চীনে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এনডিটিভি, এনবিসি ও রয়টার্স।

ফ্যান মেই এডুকেশন গ্রুপের নিয়ন্ত্রণাধীন অন্যতম একটি কলেজ মিয়ানিয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ ২১ মার্চ ‘রোমাঞ্চ’কে উপলক্ষ্য করে বসন্তের ছুটি দেয়। ছুটি শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। শেষ হবে ৭ এপ্রিল।

মিয়ানিয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজের ডেপুটি ডিন লিয়াং গুওহুই এক বিবৃতিতে বলেছেন, আমি আশা করি, শিক্ষার্থীরা সবুজ পানি ও সবুজ পাহাড় দেখতে যেতে পারবে। তারা বসন্তের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এতে শিক্ষার্থীদের সামনে এক নতুন দিগন্তই শুধু উন্মেচিত হবে না, বরং শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে।

লিয়াং গুওহুই আরও বলেন, আমরা আশা করি, শিক্ষার্থীরা এই ছুটির সময়ে প্রকৃতিকে ভালোবাসতে শিখতে পারবে, জীবনকে ভালোবাসবে ও ভালোবাসা উপভোগ করবে।

এই সময়ে শিক্ষার্থীদের হোমওয়ার্কও করতে হবে। হোমওয়ার্কের মধ্যে রয়েছে ডায়েরি লেখা, ব্যক্তিগত উন্নয়নের ট্র্যাক রাখা ও ভ্রমণের ভিডিও তৈরি করা।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির কারণে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সেজন্য পরবর্তীকালে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। এ জন্য এখন শিক্ষার্থীদের প্রেম বিষয়ে মনোযোগী হতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনে জন্মহার অত্যধিক কমে যাওয়ার কারণে এবারের ছুটির থিম হিসাবে ‘ভালোবাসা’কে বেছে নেওয়া হয়েছে। চীন সরকার জনসংখ্যা বাড়ানোর প্রয়োজনে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে।

জন্মহার কমে যাওয়ায় ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছে দেশটির সরকার। জন্মহার বাড়ানোর জন্য নানা উদ্যোগও নেওয়া হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT