Tuesday 17 November 2026,

যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমি সবচেয়ে নিষ্পাপ মানুষ: ট্রাম্প

প্রকাশিত : 07:26 AM, 27 March 2023 Monday 268 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গ্রেপ্তার হতে পারেন-এমন ইঙ্গিত দেওয়ার সপ্তাহখানেক পর প্রথম প্রকাশ্যে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওয়াকোর একটি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সমর্থকের সামনে বক্তব্য দেন তিনি। এ সময় নিজেকে দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্পাপ মানুষ বলে দাবি করেন ট্রাম্প।

সমাবেশে ২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর থেকে তাঁকে যন্ত্রণা দিয়ে যাওয়া তদন্ত সংস্থাগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাঁকে অর্থ দেওয়ার অভিযোগের বিষয়ে নিউইয়র্ক সিটির তদন্তকে অপমানজনক বলে অভিহিত করেছেন তিনি।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসির ‘অবিচার মন্ত্রণালয়ের’ পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আমার বিরুদ্ধে এমন একটি বিষয় নিয়ে তদন্ত করছে, যেটি কোনো অপরাধ নয়, অপকর্ম নয়, কোনো ঘটনাও নয়।

নিজেকে দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্পাপ মানুষ দাবি করে ট্রাম্প তাঁর ব্যক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক জীবনের প্রতিটি অংশকে উল্টে-পাল্টে এবং ছিন্নবিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT