Friday 20 November 2026,

ইউরোপ জুড়ে ব্যাংকের শেয়ারে ব্যাপক দরপতন

প্রকাশিত : 10:00 AM, 25 March 2023 Saturday 216 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্বব্যাপী ব্যাংকগুলোর অস্থিরতা যেন কাটছেই না। যুক্তরাষ্ট্রের দুই ব্যাংক দেউলিয়া হবার পর বন্ধ হওয়ার মুখে ছিল সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইস। তবে, মালিকানা বদলে ব্যাংকটি দেউলিয়া না হলেও এ খাতের সংকট শেষ হচ্ছে না। আজ শুক্রবারও (২৪ মার্চ) ইউরোপ জুড়ে ব্যাংকের শেয়ারে ব্যাপক দরপতন হয়েছে।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, ইউরোপ জুড়ে ব্যাংকের শেয়ারে ব্যাপকভাবে দরপতন হয়েছে। জার্মানির সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ডয়েচের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। আজকের দিনে ব্যাংকটির শেয়ারে পতন হয়েছে ১৩ শতাংশ। এতে করে বহুজাতিক বিনিয়োগকৃত ব্যাংকটির ঋণ বাড়ছে।

ব্যাংকিং খাতে সংকটের মধ্যেই নিজেদের বিনিয়োগকৃত অর্থ তুলছেন বিনিয়োগকারীরা। এর ফলেই শেয়ারে ব্যাপক পতন হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

আজ লন্ডন, জার্মানি ও ফ্রান্সের শেয়ারবাজারেও দরপতন অব্যাহত ছিল। জার্মানির কমের্জ ব্যাংকের শেয়ারের দাম কমেছে আট শতাংশ। আর ফ্রান্সের সোসিয়েট ব্যাংকের শেয়ারে পতন হয়েছে সাত শতাংশ। যুক্তরাজ্যের ব্রাকলেইস ও ন্যাটওয়েস্ট ব্যাংকের শেয়ারে পতন হয়েছে ছয় শতাংশ করে।

এ বিষয়ে এজি বেল ইনভেস্টমেন্টের পরিচালক রাস মোল্ড বলেন, ‘ব্যাংকিং খাতে বিনিয়োগকারীদের আস্থা নেই, ডয়েচে ব্যাংকের শেয়ারে পতনে এমনটি বোঝা যাচ্ছে। বিনিয়োগকারীদের ভয়, কেন্দ্রীয় ব্যাংকগুলো নাকি সুদের হার আরও বাড়াতে পারে।’

এদিকে, ব্লুমবার্গ নিউজ বলছে, রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করেছে কিনা, এ জন্য ক্রেডিট সুইস ও ইউএসবি ব্যাংকের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। মোল্ড বলেন, ‘এই তদন্ত এমন এক সময়ে করা হচ্ছে যখন কিনা ক্রেডিট সুইসে অস্থিরতা বিরাজমান। তদন্তের জন্য সময়টি সঠিক নয়।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT