Friday 20 November 2026,

সাংসদ পদ হারিয়ে যে প্রতিক্রিয়া জানালেন রাহুল গান্ধী

প্রকাশিত : 10:04 PM, 24 March 2023 Friday 220 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে লোকসভার সাংসদ পদ হারিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পদ হারিয়ে এবার মুখ খুললেন রাজীব পুত্র রাহুল গান্ধী।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে আওয়াজ তোলার জন্য তিনি লড়ে যাচ্ছেন। এজন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। কার্যত রাহুল গান্ধী যে পিছু হঠার মানুষ নন সেটাই যেন তিনি এদিন জানিয়ে দিলেন।

এদিকে কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে রাহুল গান্ধীর কণ্ঠরোধ করার জন্য নানা পরিকল্পনা করছে বিজেপি।

তবে সংসদ সদস্য পদ খারিজ হওয়ার পরে প্রথমবার টুইট করেছেন রাহুল। হিন্দিতে তিনি লিখেছেন, ম্যায় ভারত কি আবাজ কে লিয়ে লড় রহা হু। ম্যায় হর কিমত চুকানে কে তৈয়ার হু। স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। যেকোনো মাসুল দিতে তিনি তৈরি।

এদিকে সংসদ সদস্য পদ খারিজ হওয়ার পর রাহুল গান্ধী কবে ভোটে লড়তে পারবেন তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। মোটামুটি নিয়ম অনুসারে আগামী ৬ বছর আর সংসদ ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধী।

বৃহস্পতিবার আদালত রাহুল গান্ধীকে দুই বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। পরে অবশ্য তিনি জামিন পেয়ে যান। সুরাট কোর্ট তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। ২০১৯ সালের একটি মানহানি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। মোদির পদবি নিয়ে আপত্তিকর শব্দ বলেছিলেন বলে অভিযোগ। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রাহুল জানিয়েছিলেন, কেন সব চোরদের পদবি মোদি হয়? কর্নাটকের কোলারে একটি নির্বাচনী সভায় তিনি এ কথা বলেছিলেন। তারপরই এক বিজেপি বিধায়ক রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর সেই মামলার জেরে তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT