Friday 20 November 2026,

ন্যাটোর সঙ্গে লড়াইয়ের ইচ্ছা নেই রাশিয়ার’

প্রকাশিত : 10:02 PM, 24 March 2023 Friday 212 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সরাসরি লড়াইয়ের কোনো ইচ্ছা ও পরিকল্পনা নেই রাশিয়ার- এ কথা জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ অবসানের আলোচনায় আগ্রহী ক্রেমলিন। মেদভেদেভ সতর্ক করেছেন, ইউক্রেন যদি রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তাহলে কিয়েভের বিরুদ্ধে নিশ্চিতভাবে যেকোনো অস্ত্র ব্যবহারের পটভূমি তৈরি হবে।

রুশ বার্তা সংস্থা আরআইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার মেদভেদেভ দাবি করেছেন, ইউক্রেন রাশিয়ার অংশ; কিন্তু ভূরাজনৈতিক ও ঐতিহাসিক কারণে দীর্ঘদিন ধরে দেশ দুটিকে আলাদা হিসেবে মনে করা হয়। তিনি বলেন, আমাদের এই কল্পিত সীমানা মেনে নিতে হয়েছে। এই ভূখণ্ড শুধু যে রুশ সাম্রাজ্যের অংশ ছিল তা নয়, এটিই ছিল রুশ সাম্রাজ্য।

তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার অংশ মনে করে না। তারা ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পরিচালনার বিষয়ে মস্কোর দৃঢ় মনোভাবকে বুঝতে পারেনি। তাই কিছু দেশ, ব্লক ও জোটের সঙ্গে আলোচনা অর্থহীন। তারা শুধু শক্তির ভাষা বুঝতে পারে।

প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদভেদেভ। ইউক্রেনে রুশ আক্রমণের পর তিনি ক্রমশ যুদ্ধংদেহী বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন। একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছেন সাবেক এই রুশ প্রেসিডেন্ট।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT