Friday 20 November 2026,

এক দশকে বৈশ্বিক উষ্ণতা সীমা ছাড়ানোর আশঙ্কা

প্রকাশিত : 10:17 PM, 20 March 2023 Monday 209 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী এক দশকের মধ্যে বৈশ্বিক উষ্ণতা সীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করে হচ্ছে। তাই বিপজ্জনকভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্ক হতে হবে।

সোমবার প্রকাশিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মানুষ যে হারে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়াচ্ছে তাতে ২০৩০ সালের প্রথমার্ধেই বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। খবর- মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির আওতায় কার্যত প্রতিটি দেশ বৈশ্বিক উষ্ণতাকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার জন্য ‘প্রচেষ্টা চালিয়ে যেতে’ সম্মত হয়েছে। বিশ্বব্যাপী জীবাশ্ম-জ্বালানি নির্গমন রেকর্ড বলছে সেই লক্ষ্য দ্রুত নাগালের বাইরে চলে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখনো বৈশ্বিক উষ্ণতাকে তুলনামূলকভাবে নিরাপদ মাত্রায় ধরে রাখা সম্ভব। তবে এ জন্য বিশ্বব্যাপী সহযোগিতা, বিলিয়ন ডলার ও বড় পরিবর্তন প্রয়োজন।

প্রসঙ্গত, শিল্প যুগ শুরুর পর ইতোমধ্যে বৈশ্বিক উষ্ণতা গড়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT