Friday 20 November 2026,

ইমরান খানের বহু সমর্থক গ্রেপ্তার

প্রকাশিত : 06:04 PM, 20 March 2023 Monday 222 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের ইসলামাবাদ ও লাহোরে অভিযান চালিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বহু সমর্থক ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি লাহোরে পিটিআইয়ের যে কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

পিটিআই বলেছে, পুলিশ তাদের কর্মীদের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করেছে।

গত সপ্তাহে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবনে গিয়েছিল, কিন্তু দলীয় চেয়ারম্যানের বাড়ি ঘিরে রাখা পিটিআইয়ের কর্মীরা পুলিশকে বাধা দিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, পরে শনিবার ইমরান ইসলামাবাদের আদালতের হাজির হওয়ার সময়ও তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরি বলেন, ‘ইসলামাবাদ ও লাহোর থেকে প্রায় ২৮৫ জন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে (পিটিআইয়ের) সব গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।’

লাহোর ও ইসলামাবাদের পুলিশ অভিযান ও পিটিআই কর্মীদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে। এই কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অগ্নিসংযোগে জড়িত ছিল বলে দাবি করেছে তারা।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলায় জড়িত থাকায় এ পর্যন্ত ১৯৮ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT