Friday 20 November 2026,

আদালতে রওনা হতেই ইমরান খানের বাড়িতে অভিযান

প্রকাশিত : 05:55 PM, 18 March 2023 Saturday 230 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তান তেহরিকই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে আজ শনিবার ফের অভিযান চালিয়েছে পুলিশ। ইসলামাবাদে আদালতে হাজির হতে রওনা দিতেই লাহোরে তাঁর বাসভবন জামান পার্কে এ অভিযান শুরু হয়। তোশাখানা দুর্নীতি মামলায় অতিরিক্ত জেলা ও সেশন জাজ আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে ইমরান খানের।

এদিকে এ অভিযানের নিন্দা জানিয়েছেন টুইট করেছেন ইমরান খান। লেখেছেন, ‘পাঞ্জাব পুলিশ আমার বাড়ি জামান পার্কে হামলা চালিয়েছে। বাড়িতে স্ত্রী বুশরা বেগম একা আছেন। কোন আইনে তারা এমনটা করছে? এটি লন্ডন পরিকল্পনার অংশ। যেখানে একজনকে নিয়োগে সম্মত হতে পলাতক নওয়াজ শরিফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’

মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা ও বিক্রির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। তোশাখানা মামলার অভিযোগ গঠনের শুনানিতে টানা অনুপস্থিত থাকায় ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের সেশন কোর্ট।

এরপর দেশটির পুলিশ পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযােন চালায়। এ খবরে দলটির নেতাকর্মী-সমর্থকরা সেখানে প্রতিরোধ গড়ে তোলেন। এ অবস্থায় সহিংসতার আশঙ্কায় শুক্রবার পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার না করার সিদ্ধান্ত দেন উচ্চ আদালত।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন। এতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) ক্ষমতায় ফেরে। আর দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর নানা সংকটের ভেতর দিয়ে যাচ্ছেন ইমরান। তাঁর বিরুদ্ধে আদালতে অন্তত চারটি মামলা চলমান। গত ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে দলীয় সমাবেশে তাঁর ওপর বন্দুক হামলা হয়। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ওই হামলায় বেশ কয়েকজন পিটিআই নেতাও আহত হন; মারা যান এক কর্মী।

মঙ্গলবার ইমরান খান ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্স এলাকায় আদালতে হাজিরা দিয়ে সন্ত্রাসবাদ ও নিষিদ্ধ তহবিলসংশ্লিষ্ট দুটি মামলায় জামিন নেন। ওই সময়েই অপর এলাকায় দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই আদালত এফ-৮ কাচারি এলাকায়, যা জুডিশিয়াল কমপ্লেক্স থেকে গাড়িতে আধা ঘণ্টার পথ।

তোষাখানা মামলায় ইমরানের আইনজীবী ওই আদালতকে বলেন, ইমরান কয়েকটি মামলায় অপর আদালতগুলোতে হাজিরা দিতে গেছেন। এ কারণে তিনি উপস্থিত হতে পারছেন না। কিন্তু বিচারক জাফর ইকবাল তা আমলে না নিয়ে পরোয়ানা জারি করেন।

এ পরিস্থিতিতে আজই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। একটি হত্যাচেষ্টা মামলায় গত ৯ মার্চ এ হাইকোর্ট তাঁকে আগাম জামিন দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি ও জামিনকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

গত আগস্টে তোষাখানার চারটি উপহার বিক্রির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা করে পিএলএমএন নেতৃত্বাধীন জোট সরকার। পাকিস্তানে তোষাখানা মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভাগ। সরকারের শীর্ষ ব্যক্তিরা বিদেশ থেকে যেসব মূল্যবান উপহার পান, এটি সেগুলো সংরক্ষণ করে। তোষাখানার নিয়ম অনুযায়ী, কেউ উপহার পেলে তা মন্ত্রিপরিষদ বিভাগে জানাতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT