Monday 10 August 2026,

‘ডলার বেচে সোনা কিনুন’

প্রকাশিত : 07:36 AM, 17 March 2023 Friday 187 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সময় থাকতে এখনই ডলার বেচুন। এর বদলে সোনা-ইউরো-ইউয়ান কিনুন। মূলত যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের অর্থনৈতিক সংকটের কথা বলতেই এমন কথা বলেন রুশ বিলিয়নার ওলেগ ডেরিপাস্কা।

মঙ্গলবার রবার্ট কিয়োসাকির সর্বাধিক বিক্রীত বই ‘রিচ ড্যাড পোর ড্যাড’য়ের প্রতিক্রিয়া জানিয়ে উদ্যোক্তা ও শিল্পপতি ডেরিপাস্কা টেলিগ্রামে এ মন্তব্য করেন। প্রাভদা।

বইটি লেখা হয়েছিল যুক্তরাষ্ট্রের আগত অর্থনৈতিক সংকট নিয়ে। প্রতিক্রিয়ায় ডেরিপাস্কা জানান, ‘কথা যদি দশ শতাংশও সঠিক প্রমাণিত হয়, তবে খুব দ্রুত ডলার বিক্রি করতে হবে। এখনই হবে ইউরো, ইউয়ান এবং সোনা কেনার উপযুক্ত সময়।

বইটির লেখক কিয়োসাকি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ‘লেম্যান ব্রাদার্সে’র পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তখন বিনিয়োগকারীদের আরও সোনা, রুপা এবং বিটকয়েন কিনতে উৎসাহিত করেছিলেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে সংকটের কারণে বাজারের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। দেশটির সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) এ বছর ১০ মার্চ দেউলিয়া হয়ে যায়। এর কিছু দিন পরেই নিউইয়র্কের সিগনেচার ব্যাংকও নানা ধরনের ঝুঁকির কারণে বন্ধ হয়ে যায়। এর ফলে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি সম্পর্কে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আশঙ্কা বেড়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT