Friday 20 November 2026,

রাশিয়ার দাওয়াত পেলেন হামাস নেতারা

প্রকাশিত : 07:37 AM, 16 March 2023 Thursday 189 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসক গোষ্ঠী হামাসের নেতাদের মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি।

এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতা সালেহ আল-আরোরি পার্টির অফিসিয়াল সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে।

এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনটি মঙ্গলবার ইসরাইলকে সতর্ক করে বলেছে, মুসলিমদের আসন্ন রমজান মাসে পবিত্রস্থান জেরুজালেমে যেকোনো সম্ভাব্য ‘লঙ্ঘনের’ ঘটনার উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে তারা।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস। রমজান শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় রয়েছে। তার আগে এমন হুঁশিয়ারি দিল সংগঠনটি। বিশেষ করে যখন জানুয়ারিতে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর দায়িত্ব নেওয়ার পর সংঘাত বৃদ্ধি পেয়েছে।

গত আড়াই মাসে ইসরাইলের দখলদার বাহিনীর হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে রয়েছেন নারী ও শিশু। অপরদিকে ফিলিস্তিনিদের পৃথক কিছু হামলায় ১১ জনের মতো ইসরাইলি নিহত হয়েছেন। নেতানিয়াহুর নেতৃত্বে অতি ডানপন্থি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান বলেছেন, ঝুঁকি বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করে আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনজুড়ে ইসরাইলি দখলদারিত্বের উপর।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT