Sunday 09 August 2026,

প্রেসিডেন্ট পদে খ্রিস্টান প্রার্থীকে সমর্থন দিল হিজবুল্লাহ

প্রকাশিত : 05:10 PM, 8 March 2023 Wednesday 185 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে খ্রিস্টান প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। মারোনাইট খ্রিস্টান রাজনীতিবিদ সুলেমান ফ্রেঙ্গিহ এর আগে দেশটির মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি সাবাহ জানিয়েছে, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল (মহাসচিব) হাসান নাসরুল্লাহ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তার দল হিজবুল্লাহ ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট পার্টির নেতা জেব্রান বাসিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেন, আমি বাসিলকে বলেছি— হিজবুল্লাহ তাকে কিংবা সুলেমান ফ্রেঙ্গিহকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চায়। কিন্তু সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের স্থলে প্রার্থী হতে চান না বাসিল। ছয় বছর দায়িত্ব পালন শেষে ২০২২ সালের অক্টোবরে ক্ষমতা ছাড়েন মিশেল আউন।

হিজবুল্লাহপ্রধান আরও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ফ্রেঙ্গিহকে সমর্থন করার জন্য মিত্রদের সঙ্গে কথোপকথন শুরু করেছেন।

৫৭ বছর বয়সি ফ্রেঙ্গিহ এর আগে লেবাননের স্বাস্থ্য ও আবাসনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তবে ফ্রেঙ্গিহের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে শুধু হিজবুল্লাহর সমর্থন যথেষ্ট নয়। বরং অন্যান্য ব্লকের সমর্থন প্রয়োজন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT