Sunday 09 August 2026,

জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত : 11:01 AM, 8 March 2023 Wednesday 176 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর অভিযানে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ অভিযানে আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এদিকে, পাল্টা এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, জেনিনের শরণার্থ ক্যাম্পে বর্তমানে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী এবং তা এখনো চলছে। এর বেশি বিস্তারিত আর কিছু উল্লেখ করেনি সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িকে ঘেরাও করে গোলাবর্ষণ করে ইসরাইলের দখলদার বাহিনী। এতে ঘটেছে হতাহতের এ ঘটনা।

ইসরাইলের প্রশাসনিক কর্মকর্তারা অবশ্য জেনিনে হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীরের হুয়ারা গ্রামে চেক পয়েন্টের কাছে দুই ইসরাইলি নাগরিককে হত্যার জেরে পরিচালিত হচ্ছে এ অভিযান। জেনিনে যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন এই হত্যার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন তারা।

ঘটনার প্রতিশোধ নিতে ওইদিন রাতেই হুয়ারা গ্রামে হামলা চালায় ইসরাইলি বসতকারীদের (সেটলার) একটি দল এবং ওই গ্রামে বসবাসরত ফিলিস্তিনিদের শত শত বাড়িঘর পুড়িয়ে দেয়।

তারপর মঙ্গলবার শুরু হলো ইসরাইলি নিরাপত্তা বাহিনীর এ অভিযান। অভিযান শুরুর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, হুয়ারা ও পার্শ্ববর্তী জেনিন ও নাবালুস শহরের শরণার্থী শিবিরে ‘উল্লেখযোগ্যসংখ্যক দাঙ্গাকারী’ আশ্রয় নিয়েছেন বলে গোপন সূত্রে সংবাদ পেয়েছেন তারা।

আলজাজিরার প্রতিনিধি সারা খাইরাত জানিয়েছেন, নাবালুসের শরণার্থী শিবিরে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT