Friday 20 November 2026,

ব্রিটেনের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

প্রকাশিত : 05:16 PM, 4 March 2023 Saturday 186 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী যে অভিযোগ এনেছে, তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে গত সপ্তাহে আনা ওই অভিযাগ প্রত্যাখ্যান করেছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বিবৃতিতে ব্রিটিশ নৌবাহিনীর দাবিকে মিথ্যা অভিহিত করেছেন। তিনি বলেছেন, যেসব দেশ আগ্রাসনকারীদের বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং যারা ইয়েমেনে মানুষের মৃত্যু ও ধ্বংসের কারণ, তারা অন্যদের বিরুদ্ধে অভিযোগ করার মাধ্যমে সেই অন্যায় থেকে নিজেদের মুক্ত করতে পারবে না।

তিনি বলেন, যেসব দেশ ইতিহাসে যুদ্ধ-বিগ্রহের মূল অপরাধী এবং বিশ্বের সংকটময় অঞ্চলগুলোতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, তারা এখন মিথ্যা অভিযোগ ও মিথ্যা প্রচারের মাধ্যমে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এর আগে বৃহস্পতিবার ব্রিটেনের রয়্যাল নেভি দাবি করে, ওমান সাগরে ইরানের একটি জাহাজ জব্দ করা হয়েছে, যেটি অন্ধকারের মধ্যে তীব্র গতিতে ইরান থেকে অস্ত্র নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল।

অপরদিকে বাহরাইন-ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর দাবি করেছে, ইরান সাধারণ যে রুটি ব্যবহার করে ইয়েমেনে অস্ত্র পাচার করে আসছে, সেই রুটেই জাহাজটি জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলো প্রায়ই ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে আসছে। আবার ইরানও বারবার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT