Friday 20 November 2026,

দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করল ইরান

প্রকাশিত : 06:45 PM, 2 March 2023 Thursday 213 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এবার দুই জার্মান কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। ‘অভ্যন্তরীণ ও বিচারবিভাগীয় কাজে’ বার্লিনের হস্তক্ষেপের অভিযোগে বুধবার এ নির্দেশ দেয় তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, জার্মান সরকারের সাম্প্রতিক হস্তক্ষেপমূলক এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের জবাবে দুই কূটনীতিককে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তেহরানে এক ইরানি-জার্মান নাগরিকের সাজার প্রতিক্রিয়ায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে ইরানি দূতাবাস থেকে দুই কূটনীতিককে বহিষ্কার করে। এর কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হয়।

ইরানি বংশোদ্ভূত জার্মান ওই নাগরিকের নাম জামশিদ শারমাহদ। ইরান বলছে, শারমাহদ মার্কিনভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। ২০০৮ সালে একটি মসজিদে বোমা হামলায় ১৬ জন নিহত এবং শতাধিক আহত হওয়ায় ঘটনায় তিনি জড়িত।

শারমাহদ এবং সঙ্গীরা ইরানের বিরোধী দলগুলোকে সমর্থন করে বিদেশে টেলিভিশন চ্যানেল চালায়। ইরানের আদালত হামলা পাশাপাশি ইরানজুড়ে আরও ‘সন্ত্রাসী’ অভিযানের পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

জার্মানি তার সাজাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা করে তার মুক্তির আহ্বান জানিয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব সময় সহযোগিতামূলক আচরণে জোর দেয় ইসলামি প্রজাতন্ত্র ইরান। তবে কেউ যদি আমাদের দেশের মৌলিক নীতি এবং জাতীয় শাসনকে উপেক্ষা করতে চায়, তবে নতুন বিকল্প সংজ্ঞায়িত করা অনিবার্য। জার্মান রাষ্ট্রদূতকে তলব করে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT