Sunday 09 August 2026,

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস খাদে, নিহত ১৪

প্রকাশিত : 06:41 PM, 20 February 2023 Monday 181 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় একটি বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ জন।

কালার কাহারের কাছে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। গত দুই মাসের মধ্যে এটি পাকিস্তানের চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা। খবর- ডন।

উদ্ধারকারী ও পুলিশ জানায়, ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান। অন্য দুইজন হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতদের উদ্ধার করে কাহারের তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে।

চকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামাবাদ থেকে বাসটির আরোহীরা লাহোরে ফিরছিলেন। বাসটি ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছিল। বাসের ব্রেক ফেল হওয়ায় এটি বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি এখনো বাসের নিচে আটকে আছে।

এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ ও ডেপুটি স্পিকার জাহিদ আকরাম দুররানি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT