Wednesday 18 November 2026,

পূর্ব বিরোধের জেরে শিশু মুনিমকে হত্যা করে প্রতিবেশী: পুলিশ

প্রকাশিত : 05:17 PM, 18 February 2023 Saturday 212 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামে চার বছরের শিশু মুনিমকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করে প্রতিবেশী আমিনুল ইসলাম (২০)। তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার এক সংবাদ সম্মেলনে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য জানান।

শনিবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরাফত ইসলাম জানান, শিশু মুনিম হত্যা মামলায় ছোট চাঙ্গুইর গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে আমিনুল ইসলামকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত কুয়ায় শিশু মুনিমের লাশ পাওয়া যায়। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা ইদ্রিস আলী বাদী হয়ে ১৬ ফেব্রুয়ারি নন্দীগ্রাম থানায় একটি মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মুনিম খেলার জন্য বাড়ি থেকে বের হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পরিত্যক্ত কুয়ায় মুনিমের পা দেখে বড় বোন তাবাসসুম চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় মুনিমকে উদ্ধার করে। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ওই কুয়ায় তার লাশ রেখে লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানায়, এটি একটি নৃশংস ক্লুলেস হত্যা ছিল। বাদীর প্রতিবেশী আনসার আলীর ছেলে আমিনুল তার পূর্বের পারিবারিক বিরোধের জেরে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইট দিয়ে মাথায় আঘাত করে শিশু মুনিমকে হত্যা করে আমিনুল ইসলাম। এ হত্যার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT