Saturday 08 August 2026,

মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত : 08:51 AM, 11 February 2023 Saturday 201 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউরোপের দরিদ্রতম দেশ মলদোভা সরকারের প্রধানমন্ত্রী নাটালিয়া গ্যাভ্রিলিটা পদত্যাগ করেছেন। দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নপন্থী সরকারের বিদায় ঘণ্টা বাজল সাবেক সোভিয়েত রাষ্ট্রটির। খবর: বিবিসি’র।

প্রতিবেশী ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রচুর শরণার্থী মলদোভায় ঢুকেছে। যুদ্ধের প্রভাব বেশ ভালভাবেই পড়েছে ইউক্রেনের সঙ্গে এক হাজার ২২২ কিলোমিটার সীমান্ত থাকা দেশটিতে। জ্বালানির উচ্চমূল্য ও অন্যান্য নিত্যপণ্যের মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মায়া সানদু। নাটালিয়া গ্যাভ্রিলিটার জায়গায় প্রেসিডেন্ট তাঁর সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা দোরিন রেচানকে নিয়োগ করেছেন। রেচান অতিসত্তর পার্লামেন্টের অনুমোদন পাবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধার করতে তিনি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) মলদোভার যোগদানের চেষ্টা নিয়ে এগিয়ে যাবেন।

মলদোভার আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওড়ার খবরের কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে। এ সময় নাটালিয়া গ্যাভ্রিলিটা বলেন, তাঁর সরকার ২০২১ সালে নির্বাচিত হয়। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কারণে এতটা সংকটে পড়তে হবে কেউ ভাবেনি। রাশিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আগ্রাসন শুরুর পরই আমাদের জ্বালানি নিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে।’

রাশিয়ার গ্যাসের ওপর শতভাগ নির্ভরশীল ছিল মলদোভা। ইউক্রেন আগ্রসানের পর রাশিয়া মলদোভায় গ্যাসের সরবরাহ কমিয়ে দেয়। দেশটিতে আকাশচুম্বী মূল্যস্ফীতি দেখা দেয় এবং উচ্চ জ্বালানিমূল্যের কারণে অস্থিতিশীলতা সৃষ্টি হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT