Wednesday 26 August 2026,

ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর জীবিত শিশুর সন্ধান

প্রকাশিত : 08:46 AM, 9 February 2023 Thursday 189 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কে ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর মোহাম্মেদ নামে একটি ছোট শিশুটিকে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া অবস্থায়। তার শুধু মুখটা বেরিয়ে রয়েছে।

এরই মধ্যে পেরিয়ে গেছে বেশ কয়েক ঘণ্টা, তবু টিকে আছে জীবনের আশা। মরদেহ উদ্ধারের পাশাপাশি হঠাৎ করে বের হয়ে আসছে দু একজন জীবিত মানুষও। এ অন্যরকম এক মুহূর্ত।

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর এই দৃশ্য এখন চেনা। তবে এমন সব মুহূর্তের মধ্যে তুরস্কে ভবনের নিচে আটকা পড়া একটি শিশুর এক ভিডিও ছড়িয়ে পড়েছে এবার।

৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে মোহাম্মেদ নামের শিশুটিকে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া অবস্থায়। তার শুধু মুখটা বেরিয়ে রয়েছে।

ভূমিকম্পের প্রায় ৪৫ ঘণ্টা পর ছোট্ট এই শিশুর সন্ধান পান উদ্ধারকারীরা। শিশুটিকে জীবিত শনাক্তের পর বেশ উৎফুল্ল হয়ে পড়েন তারা।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পানির বোতলের মুখ খুলে তা দিয়ে কয়েক ফোঁটা পানি তার মুখে এগিয়ে দিলেন কেউ। তৃষ্ণা নিয়ে এই পানি পান করছে শিশুটি।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু টুইটারে ওই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, শুভ কামনা মোহাম্মদ।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্যমতে, প্রথমে আঘাত হানার পর অন্তত ১০০ বার কেঁপে ওঠে (আফটার শক) এ দুই দেশ।

তবে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সোমবার দুপুর দেড়াটার দিকে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।

ভূমিকম্পে এখন পর্যন্ত দু দেশে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। ধসে পড়েছে হাজারো বাড়ি, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন স্থাপনা। হাজার হাজার মানুষ আহত হয়েছেন, গৃহহীন হয়ে পড়েছেন অনেকে।

ক্ষতিগ্রস্ত সড়ক, বাজে আবহাওয়া, প্রয়োজনীয় রসদ ও ভারী যন্ত্রপাতির অভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় প্রবেশে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। কিছু কিছু এলাকা জ্বালানি ও বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT