Wednesday 26 August 2026,

আর্জেন্টিনায় মূল্যস্ফীতি চরমে, ২ হাজার পেসোর নোট চালু

প্রকাশিত : 09:26 AM, 3 February 2023 Friday 195 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আর্জেন্টিনায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতির লাগাম টানতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক দুই হাজার পেসোর নোট চালুর সিদ্ধান্ত নিয়েছে। খবর: বিবিসি’র।

গত ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে দেশটিতে নিত্যপণ্যের মূল্য প্রায় ৯৫ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধির এই গতি ১৯৯১ সালের পর থেকে এবারই সর্বোচ্চ।

নতুন চালু হতে যাওয়া দুই হাজার পেসোর মূল্যমান ১১ মার্কিন ডলারের সমান হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। কবে থেকে দুই হাজারি নোট চালু হবে তা জানানো হয়নি।

তবে বর্তমানে চালু থাকা এক হাজার পেসোর নোট বিকল্প মার্কেটে মাত্র ২ দশমিক ৭০ ডলারে বিক্রি হয়।

১৯৯২ সালে আর্জেন্টিনা যখন বর্তমান মুদ্রাগুলো চালু করে সে সময় এক পেসো সমান এক মার্কিন ডলার ছিল। ২০০১ ও ২০০২ সালে দেশটিতে অর্থনৈতিক সংকট শুরুর পর মুদ্রার বাজার পড়ে যেতে শুরু করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT