Thursday 19 November 2026,

ইউক্রেনে ৫৫২ সাঁজোয়া যান, ২০০০ রকেট পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : 05:38 PM, 20 January 2023 Friday 217 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জানুয়ারির প্রথমদিকে ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা দিয়েছিল যুক্তরাষ্ট্র।এবার আরও বড় রকমের প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্র জানিয়েছে, আড়াই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে জেলেনস্কির সরকারকে। প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে কয়েকশ সাঁজোয়া যানসহ হাজার হাজার রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে প্যাকেজটি পাঠানো হচ্ছে তাতে ৫৯টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস, ৯০টি স্ট্রাইকার আর্মার্ড পারসোনালা ক্যারিয়ারস, ৫৩টি মাইন রেজিসট্যান্ট অ্যামবুশ প্রটেক্টেড ভিয়াকলস এবং ৩৫০টি হাই মোবিলিটি মাল্টিপারপাস হুইলড ভিয়াকলস আছে।

জানুয়ারির প্রথমদিকে ৫০টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।নতুন প্যাকেজে আরও ৫৯টি পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসের (এইচআইএমএআরএস) জন্য অতিরিক্ত গোলা, আটটি অ্যাভেঞ্জার এয়ার-ডিফেন্স সিস্টেম, লাখখানেক কামানের গোলা এবং প্রায় দুই হাজার অ্যান্টি-আর্মার রকেট আছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।এর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে ২৭৪০ কোটি ডলারেরও বেশি নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গত ডিসেম্বরে ওয়াশিংটন সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসকে বলেছিলেন, ইউক্রেনকে দেওয়া সহায়তা কোনো দান নয়, এটি গণতন্ত্রে বিনিয়োগ। তখন মার্কিন সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

পরিপ্রেক্ষিতে নতুন এই সামরিক সহায়তা ঘোষণা এল মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT