Saturday 08 August 2026,

কঙ্গোতে নৌকা ডুবে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত : 05:36 PM, 20 January 2023 Friday 196 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আফ্রিকার কঙ্গোতে অতিরিক্ত যাত্রী, পণ্য ও পশু বোঝাইয়ের কারণে লুলুঙ্গা নদীতে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

কঙ্গোর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী রিপাবলিকান অব কঙ্গোর উদ্দেশে রওনা হওয়ার পর মঙ্গলবার রাতে বাসানকুসু শহরের কাছে লুলুঙ্গা নদীতে ডুবে যায় নৌকাটি।

যে অঞ্চলে নৌকাটি ডুবে যায়, সেখানকার সিভিল সোসাইটি গ্রুপের প্রধান জ্যাঁ-পিয়েরে ওয়াঙ্গেলা সাংবাদিকদের জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৪৫ জন।

তিনি জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে স্থানীয়দের এভাবে গাদাগাদি করে পারাপার ছাড়া কোনো বিকল্পও নেই। ওয়াঙ্গেলা বলেন, নৌকাটিতে ২০০ জনের মতো যাত্রী ছিল।

কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে নৌকা ডুবে বিপুল প্রাণহানি নতুন কিছু নয়। সেসব এলাকায় সড়কপথে সময়মতো পৌঁছানো অসম্ভব। যাত্রীবাহী নৌকাগুলোর বেশিরভাগই পণ্যের পাশাপাশি যাত্রীতে বোঝাই থাকে, যাদের অনেকে সাঁতার জানে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT