Sunday 09 August 2026,

চীনে বিক্ষোভে অংশ নেওয়ায় টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : 05:45 PM, 6 January 2023 Friday 195 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চীন সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে টানা আন্দোলনের মুখে করোনার বিধিনিষেধ শিথিল করেছে করা হয়েছে। তবে এবার উঠে এসেছে থলের বেড়াল। করোনা বিরোধী আন্দোলনকারীদের দমাতে কতটা কঠোর ছিল চীন তা বের হয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য প্রকাশ করেছেন। আন্দোলনের সময় কারাবন্দি হওয়া বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করেছে ওয়াশিংটন পোস্ট।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বেইজিংয়ের ২৮ বছর বয়সি একজন কর্মজীবী দোআ। যাকে ধরে নিয়ে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

দোআর দাবি, টানা ৯ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একবারো তাকে ওয়াশরুমেও যেতে দেয়া হয়নি।

দোআ জানিয়েছেন, মোবাইল ফোন ট্র্যাক করে মূলত তাকে আটক করা হয়। এর পর থানায় নিয়ে গিয়ে তার বন্ধুদের কার্যকলাপ এবং অবস্থান জানতে চাওয়া হয়। একইভাবে আন্দোলনের খবর কীভাবে প্রচার করা হয় তাও জানতে চায় পুলিশ। পরনের কাপড় খুলেও রাখা হয়েছে বেশ ক্ষাণিকক্ষণ।

ওয়াশিংটন পোস্টের দাবি, মূলত মোবাইল ফোন ট্র্যাক করে আন্দোলনকারীদের শনাক্ত করার চেষ্টা করতো তারা। এর পর তাদের পাকড়াও করে নানা উপায়ে হয়রানি করা হতো। সেইসঙ্গে আন্দোলনকারীর পরিবারকে ফোন দিয়ে নানা হুমকি দিতো পুলিশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT