Saturday 08 August 2026,

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণের ওপর পোল্যান্ডের নিষেধাজ্ঞায় চটেছে রাশিয়া

প্রকাশিত : 04:49 PM, 20 November 2022 Sunday 204 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ভ্রমণের ওপর পোল্যান্ড নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ পদক্ষেপের কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের এ নজিরবিহীন পদক্ষেপ অগ্রহণযোগ্য ও উসকানিমূলক। খবর আনাদোলুর।

আগামী মাসে পোল্যান্ডে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিইয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ওই বৈঠকে যাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হতে না পারেন, সে জন্য পোল্যান্ড ল্যাভরভের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পোল্যান্ডও গত শনিবার এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তারা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য কোনো কর্মকর্তাকে ওয়ারশ সফরের অনুমতি দেবে না।

রুশ পররাষ্ট মন্ত্রণালয় বলেছে, এ নজিরবিহীন এবং উসকানিমূলক পদক্ষেপের মাধ্যমে ওয়ার্শ শুধু নিজেদের মর্যাদা ক্ষুণ্ন করেনি; বরং পুরো সংস্থার মাণ ক্ষুণ্ন করেছে। পোল্যান্ড বর্তমানে এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।

রাশিয়া ১৯৭৫ সাল থেকে ওএসসিইর বৈঠকে যোগ দিয়ে আসছে। ওই বছরই এই সংস্থাটি গঠিত হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT