Thursday 19 November 2026,

নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

প্রকাশিত : 05:26 AM, 24 July 2022 Sunday 235 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিল্পমন্ত্রী এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পার্থ চট্টোপাধ্যায়।

শনিবার (২৩ জুলাই) বেলা ১০ টার দিকে তাকে কলকাতার নাকতলা এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপের পর তদন্তে নামে সিবিআই। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরুর পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে আসেন সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই জেরার মুখোমুখিও হয়েছিলেন তিনি। শুক্রবার সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। রাতভর দফায় দফায় জেরাও করা হয় তাকে।

শনিবার সকাল থেকে রাজ্যের মন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। কেন্দ্রীয় বাহিনীতে ঘিরে ফেলা হয় পুরো বাড়ি। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর সকাল ১০টা নাগাদ অ্যারেস্ট মেমোয় সই করানো হয় তাকে। এরপর গ্রেপ্তার করা হয় রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রীকে। বাড়ি থেকে বের করে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে তার। আজই মন্ত্রীকে আদালতে তোলা হবে বলেই জানান আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত।

এদিকে, বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের পর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করেছে ইডি। বিপুল পরিমাণ টাকা, সোনার গয়না, বিদেশি মুদ্রা – কীভাবে তার কাছে এল, সে সম্পর্কে তথ্যের খোঁজে অর্পিতাকে টানা জেরা চলছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT