Saturday 08 August 2026,

যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের মজুদ ধ্বংসের দাবি রাশিয়ার

প্রকাশিত : 08:58 PM, 19 July 2022 Tuesday 227 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, তাদের সেনারা বন্দর শহর ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে। ওডেসার কয়েকটি গুদামে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল। সেগুলো ধ্বংস করে দিতে এ হামলা চালানো হয়।

তবে রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি ঠিক কতগুলো গুদাম লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তাছাড়া সেসব গুদামে কি ধরনের অস্ত্র মজুদ করা ছিল সেটিও জানায়নি তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করা এ দাবির সত্যতাও যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকালে জানানো হয়, ওডেসার ডাচনে গ্রামে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এবং এ হামলায় চারজন ব্যক্তি আহত হয়েছেন।

রাশিয়া ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া শুরু করে।

এর কয়েকদিন পর রাশিয়া জানায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যেসব সহায়তা দিচ্ছে সেগুলো তারা হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT