Tuesday 17 November 2026,

এবার পুতিনের অসুস্থতা মুখ খুললেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান

প্রকাশিত : 06:06 AM, 18 July 2022 Monday 248 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা কানাঘুষা শোনা যাচ্ছে। পুতিন ক্যান্সার আক্রান্ত, তিনি পারকিনসনে ভুগছেন, দ্রুত কমে আসছে তার চোখের দৃষ্টিশক্তি– রাশিয়া ইউক্রেন অভিযান শুরুর পর এ ধরনের একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এবার পুতিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন।বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুতিন অসুস্থ বা তাকে হত্যা করা হতে পারে এমন জল্পনাকে ‘ইচ্ছাকৃত চিন্তাভাবনা’ বলে উড়িয়ে দিয়েছেন টনি রাদাকিন।

ইউক্রেনের যুদ্ধে ধাক্কা খেয়ে রাশিয়ার স্থল বাহিনী এখন হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ইউক্রেনে ৫০ হাজার রুশ সেনা হয় মারা গেছে বা আহত হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন।

এছাড়া রাশিয়ার প্রায় ১৭ হাজার ট্যাংক এবং প্রায় চার হাজার সাঁজোয়া যুদ্ধ যান ধ্বংসের পাশাপাশি ৩০ শতাংশেরও বেশি স্থল যুদ্ধযান কার্যকারিতা হারিয়েছে টনি রাদাকিনের বরাত দিয়ে দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT