Saturday 08 August 2026,

যুক্তরাষ্ট্রে ইমরান ও ভারতে মোস্তাফিজুর বাংলাদেশের মিশন প্রধান

প্রকাশিত : 10:23 PM, 13 July 2022 Wednesday 226 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী দূত এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানকে ভারতের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোহাম্মদ ইমরান বর্তমানে ভারতে বাংলাদেশ হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া এ কর্মকর্তা মন্ত্রণালয়ে কাজ করার পাশাপাশি সৌদি আরব, কানাডা, জার্মানিতে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

এ ছাড়া ভারতের কলকাতায় উপহাইকমিশনার এবং সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাস করা মোহাম্মদ ইমরান জার্মানি থেকে কূটনীতি এবং ইতালি থেকে মানবিক আইনে পড়াশোনা করেছেন।

মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। পররাষ্ট্র ক্যাডারের ১১ ব্যাচের এ কর্মকর্তা ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও ভারতে বিভিন্ন পদে কাজ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগে কাজ করার পাশাপাশি সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোস্তাফিজুর রহমান। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করা এ কূটনীতিক লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর এবং ফ্রান্স থেকে স্নাতকোত্তর পরবর্তী ডিপ্লোমা অর্জন করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT