Saturday 08 August 2026,

ইরানের ড্রোন রাশিয়ার জন্য হতে পারে ‘গেম চেঞ্জার’

প্রকাশিত : 10:19 PM, 12 July 2022 Tuesday 230 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সোমবার জানান, রাশিয়াকে কয়েকশ ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।

এসব ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাঠানো এসব ড্রোন রাশিয়ার জন্য হতে ‘গেম চেঞ্জার।’

কারণ এসব ড্রোন ব্যবহার করে রাশিয়া পশ্চিমাদের পাঠানো অত্যাধুনিক কামান এবং অন্যান্য নিরাপত্তামূলক প্রতিরক্ষা ব্যবস্থামূলক অস্ত্রের অবস্থান সম্পর্কে জানতে পারবে।

পশ্চিমা অস্ত্রগুলোর অবস্থান খুঁজে বের করে সেগুলো ধ্বংস করার কাজটি ত্বরান্বিত করতে পারবে রাশিয়া।

পশ্চিমাদের পাঠানো অত্যাধুনিক অস্ত্রের কারণে গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি সাফল্য পাচ্ছে না রুশ বাহিনী।

এদিকে ইরানের ড্রোন পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেন, আমাদের কাছে আসা তথ্যের মাধমে জানতে পেরেছি ইরানের সরকার রাশিয়াকে কয়েকশ ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে অস্ত্রবহনকারী ড্রোনও।

এদিকে ইরান এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন দিয়েছে। এসব ড্রোন দিয়ে সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে হুথিরা। তাছাড়া তারা ইরাকের শিয়াদেরও এসব ড্রোন দিয়েছে। যেগুলো যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা চালাতে কাজে লাগানো হয়েছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT