Saturday 22 August 2026,

বাইডেনের একমাত্র মেয়ের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

প্রকাশিত : 07:06 PM, 28 June 2022 Tuesday 217 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একমাত্র মেয়ে অ্যাশলে বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

তাছাড়া তার স্ত্রী জিল বাইডেনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রুশ গণমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের ২৫ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই তালিকায় রয়েছেন বাইডেনের স্ত্রী ড. জিল বাইডেন এবং মেয়ে অ্যাশলে বাইডেন।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, রাশিয়ার রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে গত এপ্রিল মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভোরোনসোভা এবং ক্যাটরিনা তিকোনোভার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

পুতিনের সাবেক স্ত্রীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয় যেন পুতিনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হয়।

তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের পরিবারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

স্ত্রী ও কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপের অনেক আগেই প্রেসিডেন্ট বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT