Friday 21 August 2026,

‘মুক্ত বিশ্বের অংশ’ থাকার জন্য সাহায্য চাইল মলদোভা

প্রকাশিত : 08:27 AM, 28 June 2022 Tuesday 236 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডু ‘মুক্ত বিশ্বের অংশ’ থাকার জন্য সাহায্য চেয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মাইয়া সান্ডু ইউক্রেন সফরের সময় তার দেশকে ‘ভঙ্গুর এবং দুর্বল’ উল্লেখ করে এই সাহায্য চান।

প্রেসিডেন্ট মাইয়া সান্ডু বলেন, ইউক্রেনের সীমান্তবর্তী ২৬ মিলিয়ন মানুষের দেশ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মলদোভা তার নিজের ভবিষ্যত নির্ধারণ করতে চায়।

তিনি বলেন, মলদোভা একটি ভঙ্গুর এবং দুর্বল দেশ। ইউক্রেন এবং মলদোভার সাহায্য দরকার। আমরা চাই এই যুদ্ধ (ইউক্রেনে) বন্ধ হোক, ইউক্রেনের বিরুদ্ধে এই রুশ আগ্রাসন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হোক। আমরা মুক্ত বিশ্বের অংশ থাকতে চাই।

এদিকে, রাশিয়ার নতুন করে দেওয়া হুমকি মোকাবেলায় ইউক্রেন মলদোভার পাশে দাঁড়িয়েছে বলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা দাবি করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদে প্রার্থী হওয়ার জন্য দেশ দুটিকে নেতিবাচক পরিণতির বিষয়ে মস্কো সতর্ক করার পর দিমিত্রো কুলেবা এই মন্তব্য করেন।

কুলেবা টুইটারে বলেন, মস্কো থেকে নতুন করে হুমকির মধ্যে আমরা বন্ধুত্বপূর্ণ দেশ মলদোভার জনগণ এবং সরকারের পাশে আছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT