Wednesday 18 November 2026,

যে কারণে ‘কম বয়সী’ মেয়েদের বিদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে শ্রীলংকা

প্রকাশিত : 05:41 AM, 22 June 2022 Wednesday 236 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২০১৩ সালে শ্রীলংকা মেয়েদের বিদেশে গিয়ে কাজ করার ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দিয়েছিল।

ওই বছর নিয়ম জারি করা হয়, ২৩ বছরের নিচে কোনো মেয়ে বা নারী কাজের জন্য বিদেশে যেতে পারবেন না।

২০১৩ সালে সৌদি আরবে ১৭ বছরের এক শ্রীলংকান মেয়ের শিরচ্ছেদ করা হয়।

ওই মেয়ে সৌদি আরবে গৃহপরিচারিকার কাজ করতেন। তিনি একটি শিশুকে লালন-পালন করতেন। কিন্তু সেই শিশুটির মৃত্যু হলে অবহেলার অভিযোগে তার শিরচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়।

এরপরই শ্রীলংকায় আইন করা হয় ২৩ বছরের নিচে কোনো নারী বিদেশে কাজের জন্য যেতে পারবেন না।
কিন্তু সেই বয়স কমিয়ে ২১ বছর করে দিয়েছে শ্রীলংকা। দেশটির মন্ত্রীপরিষদ মঙ্গলবার নতুন নিয়ম অনুমোদন করেছে।

নগদ অর্থ সংকটে থাকার কারণে দেশটি বিদেশে কাজে যাওয়ার ক্ষেত্রে মেয়েদের এ বয়স কমিয়ে দিয়েছে।

এখন কম বয়সী নারীরাও বিদেশে গিয়ে অর্থ উপার্জন করতে পারবেন এবং দেশে রেমিটেন্স পাঠাবেন।

অর্থ সংকটে ভোগা শ্রীলংকার প্রয়োজন রেমিটেন্স।

যে সৌদি আরবের কারণে মেয়েদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছিল সেই সৌদি আরবেও এখন ২১ বছর বয়সী লংকান মেয়েরা যেতে পারবেন।

শ্রীলংকানরা প্রতিবছর গড়ে ৭ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠান। কিন্তু করোনার কারণে সেটি কমে ৫.৪ বিলিয়ন দাঁড়ায়। আর এ বছর তাদের রেমিটেন্স এসেছে মাত্র ৩.৫ বিলিয়ন।

শ্রীলংকা এতটাই অর্থ সংকটে পড়েছে যে দেশটির সরকার প্রয়োজনীয় খাদ্য ও জ্বালানিও আমদানি করতে পারছে না।

সূত্র: এনডিটিভি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT