Tuesday 17 November 2026,

এবার ফ্রান্সের বিরুদ্ধে সেই কাজটি করল রাশিয়া

প্রকাশিত : 05:36 PM, 17 June 2022 Friday 268 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফ্রান্সের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

দেশটির গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জিআরটিগ্যাস বলেছে, গত ১৫ জুন থেকে রাশিয়া ফ্রান্সে গ্যাস পাঠানো পুরোপুরি বন্ধ করে রেখেছে।

এর আগে পোল্যান্ড, বুলগেরিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ড এবং ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল রাশিয়ার রাষ্ট্রয়াত্ব গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রোম।

গ্যাসপ্রোমের পক্ষ থেকে সতর্কতা দিয়ে বলা হয়েছিল, তারা ইউরোপে গ্যাস সরবরাহের পরিমাণ কমিয়ে দেবে।

ফ্রান্স তাদের মোট চাহিদার ১৭ ভাগ গ্যাস রাশিয়ার কাছ থেকে পায়। জার্মানির সঙ্গে রাশিয়ার যে নর্ড স্ট্রিম গ্যাস পাইপ লাইন আছে সেই লাইন দিয়ে আসে গ্যাস।

গ্যাসপ্রোমের পক্ষ থেকে বলা হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে তারা বর্তমানে কম গ্যাস পাঠাচ্ছে ।

কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনের মিত্রদের শাস্তি দিতেই গ্যাস বন্ধ করে দিচ্ছে রাশিয়া।

জার্মানি রাশিয়ার এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। তারা জানিয়েছে এটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করেছে রাশিয়া।

এদিকে ফ্রান্সের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, রাশিয়া গ্যাস বন্ধ করে দিলেও তাদের গ্যাসের কোনো সংকট নেই।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে পরিমাণ গ্যাস তারা মজুদ করতে পারে তার ৫৬ ভাগ এখন পূর্ণ আছে।

ফ্রান্সে পুরোপুরি গ্যাস বন্ধ করে দেওয়া ছাড়াও স্লোভাকিয়া এবং ইতালিতে সরবরাহের পরিমাণ অর্ধেক কমিয়ে দিয়েছে রাশিয়া।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT