Friday 20 November 2026,

ইউক্রেনের দুর্বল জায়গা খুঁজছে রুশ সেনারা

প্রকাশিত : 07:06 PM, 10 June 2022 Friday 272 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার সেনারা লুহানেস্কের সেভেরেস্কি দোনেৎস নদীর কাছে থাকা ইউক্রেনীয় সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো খুঁজছে।

পুরো লুহানেস্ক দখল করতে গত কয়েকদিন ধরে সেভেরেস্কি দোনেৎস নদীর পাশে অবস্থিত সেভেরোদোনেৎস্ক ও লাইশাইচান্সক শহর দুটিতে হামলা চালাচ্ছে রাশিয়া।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতোজায়ানেক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই এলাকাগুলোতে ধ্বংসাত্বক অপারেশন চালানোর পরিকল্পনা বাদ দেয়নি রাশিয়া।

রাশিয়া যদি সেভেরোদোনেৎস্ক এবং লাইশাইচান্সক শহর দুটি দখল করতে পারে তাহলে তাদের দখলে চলে আসবে পুরো লুহানেস্ক। দোনবাসের অন্যতম বড় একটি অংশ হলো লুহানেস্ক।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতোজায়ানেক আরও বলেছ্নে, রাশিয়ার প্রধান লক্ষ্য হলো ইউক্রেনকে ধ্বংস করে দেওয়া।

তিনি বলেন, তারা আমাদের শান্তিতে বসবাস করতে দেবে না। রাশিয়া ফেডারেশন ইউক্রেনের পুরো রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিতে চায় এবং একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় যেটিকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT