Saturday 08 August 2026,

সেই ঘোষণা দিলেন এরদোগান

প্রকাশিত : 11:14 PM, 9 June 2022 Thursday 229 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।

তুরস্কে আগাম নির্বাচনের যে গুজব শোনা যাচ্ছিল সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এরদোগান।

এদিকে বৃহস্পতিবার নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রথমবারের মতো নতুন করে ফের প্রেসিডেন্ট হওয়ার কথা জানালেন এরদোগান।

এ ব্যাপারে এরদোগান পশ্চিম দিকের শহর ইজমিরে একটি দলীয় র্যা লিতে বলেন, আমি এখানে বলতে চাই। তাইয়্যেপ এরদোগান হলেন পিপলস অ্যালায়েন্সের প্রার্থী।

তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি পার্টি অবশ্য এখনো কোনো প্রার্থীকে মননোয়ন দেয়নি।

দলটির প্রধান নেতা কামাল কালিকদারোগলোকে উদ্দেশে করে এরদোগান বলেন, আপনার প্রার্থীর নাম ঘোষণা করুন অথবা আপনার প্রার্থীতা ঘোষণা করুন।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী বছর ২৪ জুন ঠিক সময়েই নতুন নির্বাচন হবে।

সাম্প্রতিক সময়ে তুরস্কের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, আগাম নির্বাচনের ঘোষণা আসবে। তবে সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এরদোগান।

সূত্র: আল আরাবিয়া

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT