Saturday 08 August 2026,

রাশিয়াকে নিয়ে পশ্চিমের ‘অযৌক্তিক ভয়’ রয়েছে: ইউক্রেন

প্রকাশিত : 05:27 AM, 2 June 2022 Thursday 218 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়াকে নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক ভয়’ রয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক। এই ভয় চলমান সংঘাতে তাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আগের দফায় শান্তি আলোচনার সময় ইউক্রেনের প্রধান আলোচক মাইখাইলো পোডোলিয়াক ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, পশ্চিমা রাজনৈতিক অভিজাতরা ‘যুদ্ধ-পূর্ব সময়ে ফিরে যেতে চায়। তারা সমস্যার সমাধান করতে চায় না’।

তাদের (পশ্চিমাদের) আর্থিক অগ্রাধিকারগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র পাঠানোর সংবাদ প্রকাশের পর পরই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়ার খবর সামনে এসেছে।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর উত্তর-পূর্বে আইভানোভো প্রদেশে রাশিয়ার পারমাণবিক বাহিনী মহড়ায় অংশ নিচ্ছে।

মন্ত্রণালয়ের সূত্র দিয়ে আরও জানানো হয়, সামরিক বাহিনীর প্রায় এক হাজার সদস্য ও ১০০টিরও বেশি যুদ্ধযান এ মহড়ায় অংশ নিচ্ছে।

মহড়ায় ওয়াইএআরএস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপক যানও ব্যবহার করা হচ্ছে।

তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করতে যাওয়া নতুন অস্ত্রের বিষয়ে কিছু বলা হয়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT