Friday 18 September 2026,

অবশেষে সেই শহর দখলের দাবি রাশিয়ার

প্রকাশিত : 05:56 PM, 28 May 2022 Saturday 283 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইমান শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছিল, ওই শহরের নিয়ন্ত্রণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ওই শহরটি পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছিল। অবশ্য ইউক্রেনীয় কর্মকর্তারা ওই শহরটির রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীর হাতে পতনের খবর জানালেও পুরোপুরি শহরটির নিয়ন্ত্রণ রাশিয়া নিতে পারেনি বলে দাবি করেছে।

কিয়েভের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সেনারা বর্তমানে শহরের উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রাখতে লড়াই করছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেছেন, রাশিয়ার সেনাদের লাইমান শহর দখল করার বিষয়টি ‘রাশিয়ার সেনাদের অভিযান পরিচালনা করার ব্যবস্থাপনা এবং কৌশলের দক্ষতা বাড়ার’ ইঙ্গিত দিচ্ছে।

দোনবাসের দোনেৎস্কে অবস্থিত লাইমান শহর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ শহরটিতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এ শহরের পাশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। যে রাস্তা দিয়ে দোনেৎস্কে ইউক্রেনের অধীনে থাকা শহরগুলোতে যাতায়াত করতে হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT