Friday 18 September 2026,

গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনের দখল নিয়ে নিল রাশিয়া

প্রকাশিত : 07:31 PM, 27 May 2022 Friday 263 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা তাদের টেলিগ্রাম চ্যানেলে শুক্রবার দাবি করেছে, তাদের সেনারা রাশিয়ার সেনাদের সঙ্গে নিয়ে যৌথ অভিযানে দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লেম্যান দখল করেছে।

শরহটিতে রয়েছে একটি রেলওয়ে জংশন। এ জংশনটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

তাছাড়া লেম্যান শহরটি মহাগুরুত্বপূর্ণ একটি রাস্তার পাশে অবস্থিত।এই রাস্তাটি দিয়েই ইউক্রেনের অধীনে থাকা অনেকগুলো শহরে যাতায়াত করতে হয়।

লেম্যান শহর দখল করার ব্যাপারে বিচ্ছিন্নতাবাদীরা টেলিগ্রামে বলেন, রাশিয়ার সেনা ও বিচ্ছিন্নতাবাদী সেনারা একসঙ্গে লেম্যানের ২২০টি স্থাপনা স্বাধীন ও দখল করেছে।

দোনেস্কে অবস্থিত লেম্যান শহরটি ইউক্রেনের অধীনে থাকা দোনেৎস্কের রাজধানী স্লোভিয়ানেস্ক এবং ক্রামাতোর্সকের দিকে যাওয়া রাস্তার পাশে অবস্থিত।

এদিকে রাশিয়া এখন দোনবাস প্রদেশে তাদের সব মনোযোগ দিয়েছে। তাদের লক্ষ্য দোনবাসের আরও অঞ্চল দখল করা এবং এর পরিধি বাড়ানো। তাছাড়া দক্ষিণের বন্দরগুলোও তাদের নজরে রয়েছে।

দক্ষিণ দিকের বন্দর নগরী খেরসনে রাশিয়ার বসানো প্রশাসন জানিয়েছে, খেরসন ও জাপোরিঝজিয়ার কিছু অঞ্চল রাশিয়া ফেডারেশনের সঙ্গে যোগ দেবে।

সূত্র: আল জাজিরা, এনডিটিভি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT