Saturday 08 August 2026,

কিয়েভে বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : 10:50 PM, 23 May 2022 Monday 255 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একাধিক মার্কিন দফতরের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের রক্ষীদের সাহায্যের জন্য সেখানে স্পেশাল অপারেশনার ফোর্স (এসওএফ) মোতায়েনের কথা ভাবছে।

অবশ্য ওই পরিকল্পনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এমনকি বাইডেনের কাছেও প্রস্তাবটি তোলা হয়নি বলে বলে ওইসব সূত্র জানিয়েছে।

প্রায় তিন মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে কিয়েভের মার্কিন দূতাবাস ফের চালু করা হয়।

আপাতত মার্কিন দূতাবাস ও এর সীমিত সংখ্যক কর্মীদের নিরাপত্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক নিরাপত্তা কর্মকর্তারাই দিচ্ছেন। দূতাবাসের কর্মীর সংখ্যা বাড়লে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন আছে কি না এবং স্পেশাল অপারেশনার ফোর্স সেই প্রয়োজনীয়তা পূরণ করার জন্য জন্য প্রস্তুত কী না তা নিয়েই সিদ্ধান্ত চলছে।

যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকে। তবে বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে কিয়েভে আপাতত সাধারণ মেরিন সেনারা নিরাপত্তার জন্য উপযুক্ত নয় বলেই মনে হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

অবশ্য যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে রাশিয়া প্রকাশ্যে মার্কিন দূতাবাসে হামলা করবে। তবে উদ্বেগের বিষয় হল রাশিয়ার বিমান প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র অসাবধানতাবশত কম্পাউন্ডটিকে লক্ষ্যবস্তু করতে পারে। পরিস্থিতি নাটকীয়ভাবে বদলাতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT