শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ লাখ ৮০ হাজার জাল টাকা জব্দ, আটক ৩

প্রকাশিত : ০৬:৩২ অপরাহ্ণ, ৭ অক্টোবর ২০২৩ শনিবার ১৫০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিদ্ধিরগঞ্জে ৭ লাখ ৮০ হাজার জাল টাকাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) চাউলাউ মারমা।

এর আগে শুক্রবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজীজ মোল্লার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় ল্যাপটপ, প্রিন্টার, জালনোট তৈরির ডাইস তিনটি, জালনোট তৈরির গ্লাস দুটি, ট্রেসিং পেপার এক কেজি, এফোর পেপার ২৫০ পেজ ও জালনোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রঙয়ের কালি জব্দ করা হয়।

আটকরা হলেন- ফেনীর আকরামপুর এলাকার মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (৩২), কুড়িগ্রামের রামখানা কদমতলী এলাকার আজিক রহমানের ছেলে মো. রুবেল ইসলাম হৃদয় (২০)।

চাউলাউ মারমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জালনোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসবে (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ঢাকাসহ আশপাশের সব জেলায় বিক্রয় করে থাকে। সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT