Friday 24 July 2026,

৪ দিন পর নিভল সুন্দরবনের আগুন

প্রকাশিত : 04:36 AM, 28 March 2025 Friday 172 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চার দিন পরে পুরোপুরি নিভল সুন্দরবনের আগুন। বৃহস্পতিবার দুপুরে আগুন নির্বাপণ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে বনবিভাগ। আগুনে ৬ একর বনভূমির লতাপাতা, গুল্ম ও গাছপালা পুড়ে গেছে বলে জানানো হয়।

২২ মার্চ পূর্ব সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল বনে আগুনের সূত্রপাত হয়।

বনবিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার পর ২৪ মার্চ সকালে ধানসাগর ফরেস্ট টহল ফাঁড়ির শাপলারবিল তেইশের টিলায় বনে আগুন জ্বলে ওঠে।

এখানে আগুনের ব্যাপকতায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়েছে বনবিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দুরে সরু হয়ে যাওয়া ভোলা নদী। ভাটার সময় নদীতে পানি না থাকায় ফায়ার ফাইটারদের জোয়ারের অপেক্ষায় থেকে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। ৪ দিন চেষ্টায় বৃহস্পতিবার আগুন পুরোপুরি নিভে গেছে। সুন্দরবন বিভাগ আগুন নির্বাপণ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, চার দিন ধরে দিবারাত্রি সুন্দরবনের গহীনে আগুন নির্বাপণের কাজ করতে হয়েছে। কখনো ৬টি কখনো ১০টি ইউনিটের ৩০ থেকে ৪০ ফায়ার ফাইটার নদীর জোয়ারভাটার ওপর নির্ভর করে সুন্দরবনে আগুনের স্থলে পানি ছিটানোর কাজ করেছেন। আগুনের ব্যপকতায় এবারই প্রথম তারা সারারাত জেগে সুন্দরবনে কাজ করেছেন। আগুন নিভে যাওয়ায় তারা এখন অগ্নিনির্বাপণ সরঞ্জাম গুছিয়ে ফেলার কাজ করছেন। আগুনে প্রায় ৬ একর বনভূমির গাছাপালা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনের তেইশেরছিলায় আগুন চারদিনে পুরোপুরি নিভে গেছে। জিপিআরএসে পরিমাপ করে দেখা যায়, আগুনে কলমতেজী টেপারবিলে দেড় একর ও ধানসাগর শাপলারবিল তেইশেরছিলায় ৪ একর বনভূমির গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি জানান, সুন্দরবনের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুক্রবার থেকে তদন্ত কাজ শুরু করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT