Thursday 19 November 2026,

২২ বছরের তরুণের পাঁচ স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা!

প্রকাশিত : 09:14 AM, 22 January 2024 Monday 149 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিউইয়র্কের তরুণ জেডি উইল। বয়স ২২ বছর। এই বয়সেই পাঁচজন নারীর স্বামী তিনি। আরও অবাক করার বিষয় হলো, একসঙ্গে তার পাঁচ স্ত্রী-ই অন্তঃসত্ত্বা। স্ত্রীদের নিয়ে বেবি শাওয়ারের আয়োজন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও। বিস্ময় প্রকাশ করেছেন ইন্টারনেট ব্যবহারহারকারীরা। খবর এনডিটিভির

টিকটকে তার স্ত্রী মিস অ্যাশলেই বেবি শাওয়ারের ভিডিও ও ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আমরা সবাই বোনের মতো।

ভিডিওতে দেখা যায়, জেডি উইলের সঙ্গে তার পাঁচ স্ত্রী আনন্দঘন সময় কাটাচ্ছেন। সবাই মিলে গানের তালে নাচছেন।

অন্য একটি ছবির ক্যাপশনে মিস অ্যাশলেই লিখেছেন, আমাদের সুন্দর পরিবার। আমরা আমাদের সন্তানের বাবাকে ভালোবাসি।

ওই পোস্টে তিনি পাঁচ স্ত্রীর নাম প্রকাশ করেছেন মিস অ্যাশলেই, বনি বি, কে মেরি, জিলিন ভিলা এবং আয়ানলা কালিফা গ্যালেটি।

জেডি উইলের সহকারী ম্যানেজার নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, সমাজ পরিবর্তিত হয়েছে, সেইসঙ্গে আধুনিক সম্পর্কের গতিশীলতাও পরিবর্তিত হয়েছে।

ওই ভিডিওতে মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, এমন ঘটনা খুবই বিব্রতকর। আরেকজন লিখেছেন, এটা অবিশ্বাস্য ঘটনা। এমন হতে পারে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT