Thursday 27 August 2026,

২০ সেনা নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশিত : 08:12 PM, 27 August 2023 Sunday 162 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অস্ট্রেলিয়ায় সেনাবাহিনীর মহড়া চলাকালীন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির ডারউইনের উপক‚লে স্থানীয় সময় রোববার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ২০ জন সেনাসদস্য ছিলেন।

অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে।

মহড়া চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। কারণ কিছু সেনা এখনো নিখোঁজ রয়েছে। তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে। এডিএফের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা।

মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০ জন, ফিলিপাইনের ১২০ জন, ইন্দোনেশিয়ার ১২০ জন এবং তিমুর লেস্টের ৫০ জন সেনা রয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT