Thursday 19 November 2026,

১৬ বছর পর গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস, দাবি ইসরাইলের

প্রকাশিত : 10:07 AM, 14 November 2023 Tuesday 180 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফিলিস্তিনের ১৬ বছর পর অবরুদ্ধ গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস। এমন দাবিই করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। তার দাবি, বেসামরিক লোকেরা হামাসের ঘাঁটি লুট করছে।

সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসন শুরুর প্রায় দেড় মাসের মাথায় এই দাবি সামনে আনলেন গ্যালান্ট। খবর আল আরাবিয়ার।

সোমবার ইসরাইলের প্রধান টিভি স্টেশনে সম্প্রচারিত ভিডিওতে গ্যালান্ট বলেন, ‘হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। সন্ত্রাসীরা দক্ষিণ দিকে পালাচ্ছে। বেসামরিক লোকেরা হামাসের ঘাঁটি লুট করছে। তাদের আর সরকারের প্রতি আস্থা নেই।’

তবে নিজের এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করেননি।

প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গেলেন্ট বলেন, দীর্ঘ ১৬ বছর গাজায় শাসন চালিয়েছে হামাস। কিন্তু লাগাতর প্রত্যাঘাতে হামাসের জঙ্গিরা প্রাণভয়ে পালাচ্ছে।

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের এই হামলায় নিহত হয়েছেন প্রায় ১৪০০ ইসরাইলি। নিহতদের মধ্যে তিন শতাধিক সেনাসদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৪ হাজার ইসরাইলি। এছাড়া সেনা কর্মকর্তা ও সেনাসহ কমপক্ষে আরও ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।

এর পর গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি শিশু এবং ৩ হাজারেরও বেশি নারী রয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT