Friday 28 August 2026,

হামলার ‘মাস্টারমাইন্ড’কে যেভাবে হত্যা করল ইসরাইল

প্রকাশিত : 10:15 AM, 27 October 2023 Friday 140 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে।
নিহত শাদি বারুদ হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন।

ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী বলছে, ৭ অক্টোবর ইসরাইলে রকেট হামলার পরিকল্পনায় সাহায্য করেছেন তিনি। খবর বিবিসি।

প্রতিরক্ষাবাহিনী জানায়, শাদি বারুদ হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন। তাকে ‘সুনির্দিষ্ট বুদ্ধিমত্তার’ যুদ্ধবিমান দিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে ইসরাইল প্রতিরক্ষাবাহিনী বিমান হামলার একটি ভিডিও প্রকাশ করে বারুদের হত্যার দাবি করেছে।

প্রতিরক্ষাবাহিনী বলেছে, হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে ৭ অক্টোবর ইসরাইল হামলার পরিকল্পনা করেছিলেন বারুদ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বারুদ হত্যার সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আমরা যুদ্ধক্ষেত্রের হত্যাকাণ্ড যাচাই করতে সক্ষম না। তাছাড়া হামাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ৭ হাজার ২৮জন নিহত হয়েছে।
তাদের মধ্যে ২ হাজার ৯১৩ জন শিশু, ১ হাজার ৭০৯ জন নারী ও ৩৯৭ জন বয়স্ক নাগরিক রয়েছেন।

গত ২০ দিন ধরে চলে আসা এই যুদ্ধে আহত হয়েছেন ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। এদিকে বুধবার ইসরাইলের হামলায় গাজায় একদিনে সর্বোচ্চ ৭৫৬ ফিলিস্তিনির প্রাণহানি ঘটনা ঘটে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT