Friday 24 July 2026,

হঠাৎ বয়স্কভাতা বন্ধ, সমাজসেবা অফিসে গিয়ে শুনি ‘আমি মারা গেছি’

প্রকাশিত : 10:11 PM, 2 December 2023 Saturday 189 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

৭০ বছরের বৃদ্ধ আব্দুল করিম এখনো দিব্যি চলাফেরা করছেন। অথচ তাকে জানানো হয়েছে তিনি মারা গেছেন। তিনি ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা এলাকার বাসিন্দা।

আব্দুল করিম বলেন, আমি আর্থিকভাবে সচ্ছল নই। তাই ২০২০ সালে আমার নামে একটি বয়স্ক ভাতা চালু হয়। দুই বছর ভাতা ঠিকমতোই পেয়েছি। তিন মাস পর পর ১৫শ টাকা মোবাইলে আসত। তবে হঠাৎ ওই টাকা বন্ধ হয়ে যায়। এরপর সমাজসেবা অফিসে গিয়ে শুনি ‘আমি মারা গেছি’। এজন্য ইউনিয়ন পরিষদ থেকে আমার স্থানে অন্য একজনের নাম দেওয়া হয়েছে।

করিম বলেন, নিজের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে যাই। বিষয়টি জানতে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে যাই। তিনি আমাকে জানান-এমন অনেক ঘটনা ঘটছে। কারা এসব করছে তিনি জানেন না। এখানে তার হাত নেই। তিনি কিছু করতে পারবেন না।

ভাতাটি পুনরায় চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, আমি ও আমার স্ত্রী অসুস্থ। অনেক কষ্টে চলতে হচ্ছে। এ প্রতারণার মাধ্যমে যারা আমার ভাতা বন্ধ করেছেন, তাদের শাস্তি চাইছি।

লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, এমন বিষয় আমার জানা নেই। ওই ব্যক্তি যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT